জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ।
আজ মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
ঘোষিত কর্মসূচিতে রয়েছে -
১ জুলাই ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের মুক্তিযোদ্ধা হলরুমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া, আলোচনা সভা।
২ জুলাই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত (বদ্ধভূমি কবরস্থান)।
৩-১০ জুলাই শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের সাক্ষাতকার নেওয়া (ভিডিও রেকর্ড)।
১১-১৫ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার/সিম্পোজিয়াম।
১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা।
১৮-২২ জুলাই সাংগঠনিক থানায় থানায় জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৩-৩০ জুলাই এতিমদের মাঝে খাবার বিতরণ, মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।
৩১ জুলাই মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠান।
১ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মহানগরীর উদ্যোগে মতবিনিময় সভা।
২-৪ আগস্ট শাহাদতবরণের স্পট ভিত্তিক (যাত্রাবাড়ী, চানখারপুল ও সাইন্সল্যাব) সমাবেশ।
৫ আগস্ট মহানগরী উদ্যোগে গণমিছিল। এছাড়া মহানগরীর কালচারাল বিভাগের উদ্যোগে ৩দিনব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি প্রচার বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বুলেটিন প্রকাশিত হবে।
এর আগে সকালে মহানগরীর কনফারেন্স রুমে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে মহানগরী দক্ষিণের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দলের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, এডভোকেট ড. হেলাল উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ, মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, মাওলানা ফরিদুল ইসলাম, এডভোকেট এস.এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আব্দুস সালাম, ডা. আতিয়ার রহমান, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, শেখ শরীফ উদ্দিন আহমেদ, ড. মোবারক হোসাইন, আমিনুর রহমান, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, আবদুল হাই, শাহীন আহমেদ খান, হাফেজ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।