ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে আবারও একই ছবিতে দেখা যাবে। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘জেলার ২’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খানÑ এমনই ইঙ্গিত দিয়েছেন ছবিটির অন্যতম অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সহ-অভিনেতাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এই ছবিতে মোহনলাল, শাহরুখ খান, রম্য কৃষ্ণন এবং শিবরাজকুমারের মতো তারকারা থাকছেন।’ তার বক্তব্যে শাহরুখ খানের নাম উঠে আসার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
উল্লেখ্য, ‘জেলার ২’ হচ্ছে রজনীকান্ত অভিনীত ২০২৩ সালের সুপারহিট ছবি ‘জেলার’-এর সিক্যুয়াল।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।