যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী ‘বার্ষিক ডে-ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
‘স্কাউটিং করি, সুশৃঙ্খল জীবন গড়ি’ এবং ‘স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব’—এ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত ক্যাম্পে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়, ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও পাঁচটি মাদ্রাসার স্কাউট ও কাব সদস্যরা অংশ নেয়। পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্যাম্পে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসেন, বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার সহসভাপতি ও ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্কাউটসের খুলনা অঞ্চলের আর.ডি আ. লতিফ, এ.আর.ডি দয়াময় হালদার, উড ব্যাজার মো. ইসমাইল হোসেন, উপজেলা স্কাউটসের কমিশনার ইসমাইল হোসেন, সম্পাদক আলী তারেক, প্রশিক্ষক ও স্টেশন মাস্টার এসএম আকিফুজ্জামান, মনিরুজ্জামান, মামুনুর রশীদ, সাইফুল ইসলাম, আমির হামজা, আমিনুজ্জামান, আকলিমা খাতুন, দেবাশীস বিশ্বাস, নজরুল ইসলাম, লাবন্য আক্তার, শেফালী বালা, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট লিডার ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও এম. সাইফুল্লাহ বলেন, “আজকের শিশু-কিশোর ও তরুণরাই আগামী দিনের সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি। স্কাউটিং কেবল কোনো সাধারণ কার্যক্রম নয়; এটি চরিত্র গঠন, আত্মনির্ভরশীলতা অর্জন ও সেবাব্রতী হওয়ার অনবদ্য মাধ্যম। পড়ালেখার পাশাপাশি স্কাউটিংয়ের মূলনীতি মেনে নিজেদের আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের যেকোনো প্রয়োজনে ও মানুষের সেবায় স্কাউটদের সর্বদা অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”
দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন ইউএনও এম. সাইফুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।