তানভীর সরদার, স্টাফ রিপোর্টারঃ ২৪ নভেম্বর ২০২৫ , ৩:৪৩:৩০ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিট। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেন বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব। এ সময় কালীগঞ্জ থানার একটি টিমও উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৭ জুন উপজেলায় জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেলসহ তাকে আটক করে যৌথবাহিনী। উদ্ধার হওয়া সেই ১৬টি ককটেল নিস্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট।





















