প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
ঝিনাইদহে বিউটি পার্লার মালিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় শামীমা সুলতানা নামে এক বিউটি পার্লার মালিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে শান বিউটি পার্লারের সামনে এ ঘটনা ঘটে। শামীমা সুলতানা ওই পার্লারের মালিক এবং নাথকুন্ডু গ্রামের শানু মিয়ার মেয়ে।
আহত শামীমা সুলতানা জানান, বিকেলে পার্লারে যাওয়ার পথে তার সাবেক স্বামী নাজিমুদ্দীনের নেতৃত্বে ৪ থেকে ৫ জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com