
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের সিটি কলেজ প্রাঙ্গণে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিলন, ড্যাব নেতা ডা. হাসানুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকার তিন শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। স্বাস্থ্যসেবা প্রদান করেন ঝিনাইদহ ও মাগুরার হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ হোসেন, ডা. তারিন শুভ, ডা. প্রান্ত ও ডা. জোহান হোসেন।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়ে হতদরিদ্র মানুষজন সন্তুষ্টি প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।