প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ
ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ শহরের ব্যবসায়ী মুরাদ হোসেন হত্যা মামলার আসামি রাহাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার(১ ডিসেম্বর) ভোররাতের দিকে সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহাত আলী শহরতলীর পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছর র্যাব ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী।
তিনি বলেন, গত শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় প্রকাশ্যে ব্যনসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে উদয়পুর থেকে মামলার আসামি রাহাতকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com