
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব গোপালপুর এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে বলে থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন (৪১)।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব গোপালপুরের বি-টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স নামের দোকানে হঠাৎ করে ১৮ জন নাম-উল্লিখিত ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও ২০–৩০ জন হামলা চালায়। হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে।
অভিযোগে যাদের নাম এসেছে: মো. কামাল (৩২), মো. হাসান (২৮), মো. নুরুল ইসলাম (৩০), মো. বাবু (৩০), মো. সুজন (২৫), মো. হোসাইন (৩০), মো. হাসান (৩২), মো. সজিব (৩২), মো. পুতিয়া (৩০), মো. দেলোয়ার হোসেন দেলু (৩২), মো. আবুল কালাম আজাদ (৪০), মো. ফাহিম (২৫), মো. জুনায়েত (২৫), মো. রনি (২৩), মো. আক্তার (২৪), মো. জনি (২৬), মো. রাজিব (৩০) এবং কসাই রাকিব (২৯)।
ভুক্তভোগী বিল্লাল হোসেন অভিযোগে জানান—উল্লিখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
হামলাকারীরা দোকানের সামনে থাকা দুটি মোটরসাইকেল কুপিয়ে ভাঙচুর করে। এছাড়া ধারালো দেশীয় অস্ত্র, সুইচগিয়ার এবং পিন্ডুল প্রদর্শন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী।
এ ঘটনায় মো. বিল্লাল হোসেন টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি আবেদন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।