গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মরিয়ম আক্তার তারিন (২২) নামে এক তরুণী নিহত হয়েছে। শনিবার সকালে বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারিন টঙ্গীর বনমাল এলাকার আলামিন জাফরুলের স্ত্রী।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বনমালা রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হন তারিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন,ট্রেনের ধাক্কায় এক নারী মারা গেছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।