প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ৩৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৌনে ১০টার দিকে টঙ্গী আরিচপুর বউবাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক রহিমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য জয়দেবপুর ফাঁড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com