
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর টঙ্গী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম কিরনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি নেতা ইসমাইল শিকদার বসু সভাপতিত্ব করেন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম কালা সঞ্চালনা করেন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, মিলাদ ও দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ হোসেনসহ শিক্ষকেরা, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা আল আমিন স্বাধীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে মো. রাশেদুল ইসলাম কিরন বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিবাদমুক্ত দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।” তিনি তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।