সারাদেশ

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

  নুরুজ্জামান শেখ ৮ নভেম্বর ২০২৫ , ১২:০০:১২ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে টঙ্গী মিলগেইট এলাকার একটি তুলার গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিষয়াটি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের জ্যৈষ্ঠ স্টেশন অফিসার শাহীন আলম  বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।’

আরও খবর

Sponsered content