টঙ্গীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনি হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মহাসিন হাবিব।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর শাখার প্রজন্ম দলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রানা। সঞ্চালনা করেন মহানগর শাখার সদস্য সচিব মোঃ তারেক আহমেদ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।