মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৬ , ৯:৩৪:২২ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক সাবেক নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
জানা যায়, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাজী হাসানের নেতৃত্বে সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতাকর্মীরা গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সঙ্গে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সংগঠনের বর্তমান অবস্থা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন,“দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




















