গাজীপুরের টঙ্গীতে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির বিজয় নিশ্চিত করার লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে নতুন বাজার, নোয়াগাঁও ও ব্যাংক মাঠ এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে অংশ নেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাটের সহধর্মিণী ও টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সদস্য রুমানা ভাট। এ সময় তিনি সাধারণ ভোটার, পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করা জরুরি। এ লক্ষ্যেই দলের নেতাকর্মীরা মাঠে থেকে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।