বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী বাজারের হোন্ডা রোড এলাকায় গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরন। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম শুক্কুর, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল শিকদার বসুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।