
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ মারুফ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মারুফ হোসেন টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আরিচপুর (হাজী মাজার বস্তি) এলাকার বাসিন্দা। তিনি মো. ইয়াছিন ও খোদেজা বেগমের ছেলে।
মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মারুফ হোসেনের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। সচেতন মহল মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা আরও জোরদারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।