
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টঙ্গী পশ্চিম থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ টিপু।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত সভাপতি শেখ সুমন বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী টঙ্গী পশ্চিম থানা যুবদলকে সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবো।”
সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু বলেন, “দল ও দেশের স্বার্থে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করাই আমাদের প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা যুবদল আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।