খেলাধুলা

টি-২০ তেও হার দিয়েই শুরু বাংলাদেশের

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৬ , ৮:১৭:২৬ প্রিন্ট সংস্করণ

চলমান জিম্বাবুয়ে সফরে কোনো ভাবেই স্বাগতিকদের কাছে পাত্তা পাচ্ছেনা সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।

একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে এবং তিন ম্যাচের ওডিআইতে ২-১ এ হেরে সফর শুরু করার পর আজ তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে টাইগারদের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হেরেছে তারা।

বুলাওয়েতে প্রথম টি-২০ তে টসে জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাট করতে পাঠায় টাইগার অধিনায়ক তাওহীদ হৃদয়।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ব্রায়ান বেনেট। জবাবে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

টস হারা জিম্বাবুয়ে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় দুই ওপেনারের কাছ থেকে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা। চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে সাজঘরে ফিরিয়ে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। ৯ বলে ১৪ রান করেন মারুমানি।

তিনে নেমে ২০ রান করেছেন ডিয়ন মেয়ার্স। তবে এক পাশে রানের চাকা সচল রাখেন বেনেট। ৩০ বলে ৪৪ রান করেছেন তিনি। এরপর সিকান্দার রাজা, রায়ান বার্লরাও ছোট ছোট ইনিংসে দলের রানে অবদান রেখেছেন। শেষদিকে ১০ বলে ১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ব্রাড ইভান্স।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৫ বলে ১২ রান করে সাইফ হাসান ফিরলে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তানজিদ তামিম আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে করেছেন ১৬ রান করে সাজঘরে ফিরেন তিনি।

এরপর মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক তাওহীদ হৃদয়। ব্যাট হাতে টাইগারদের হয়ে একাই লড়াই করেছেন ইয়াসির আলি রাব্বি। অনেক দিন পর একাদশে ফেরা এই ব্যাটার ৩৮ বলে করেছেন ৫৪ রান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করা শেখ মেহেদি করেন ১৮ বলে ১৯ রানে। তবে শেষদিকে সাইফউদ্দিন-নাসুমদের ব্যর্থতায় তাদের ওই ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে মাত্র।

আরও খবর

Sponsered content