প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন ২০২৬) বিকেল ৪টায় এ সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ ও আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, মো. হোসাইন, মো. মুসা, এসকে জাফর আলম এবং অন্যান্য সদস্যবৃন্দ।
সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ বলেন, সংগঠনের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। তিনি প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাধারণ সম্পাদক ফরহাদ রহমান বলেন, প্রেসক্লাবের ঐক্য ও সুনাম রক্ষায় সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে। সংগঠনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রেসক্লাব দৃঢ় অবস্থানে রয়েছে।
সভায় সভাপতি নুরুল হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে আসছে। এসব বিষয়ে সকল সদস্যকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংগঠনের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com