সারাদেশ

ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০২:০৮ প্রিন্ট সংস্করণ

উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারাভিযানে ঠাকুরগাঁও গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বেলা পৌনে ১২টায় জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মঞ্চে ওঠেন তিনি।এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখেন তারেক রহমান।

মাঠ প্রাঙ্গনে আসলেই হাজার হাজার নেতাকর্মী তুমুল করতালে দিয়ে তাদের নেতাকে অভিবাদন জানায়। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীত বস্ত্র বিতরণ করতে ঠাকুরগাঁও এসেছিলেন তারেক রহমান।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারেক রহমান সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে হেলিকপ্টারে ঠাকুগাঁওয়ের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারম্যান।

এদিন বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত করেন খলিলুর রহমান, গীতা পাঠ করেন ওমা শংকর ও বাইবেল পাঠ করেন জসিম মুরমু।

আরও খবর

Sponsered content