
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন ২০২৫-কে সামনে রেখে ডা. হারুন, ডা. কেনান, ডা. শাকিল, ডা. মেহেদী এবং ডা. দীপু পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলার কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখা, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সভাটি পরিচালনা করেন ডা. আনোয়ার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সরকার মাহবুব আলম শামীম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি পদপ্রার্থী প্রফেসর ডা. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
ড্যাব উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি প্রফেসর ডা. জাহানারা লাইজু,
ড্যাব সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী প্রফেসর ডা. খালেকুজ্জামান দীপু,
ড্যাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রফেসর সিরাজুল ইসলাম,
উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর মাজাহারুল ইসলাম দোলন,
ড্যাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ,
ডা. মেহবুবুল হাসান এবং
হলি ফ্যামিলি হাসপাতালের সভাপতি ডা. মাহমুদুর রহমান মেহের।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ড্যাব মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ডা. মো. আবুল কেনান।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. আনার, ডা. গালিব, ডা. আদিল, ডা. শফিক, ডা. মীর হাসান, ডা. লিংকন, ডা. এম.এইচ. ফিরোজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখা ও সংশ্লিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালসমূহের চিকিৎসকগণ ডা. হারুন-ডা. শাকিল পরিষদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ৯ আগস্টের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোট দেবেন এবং তাদের বিজয় নিশ্চিত করবেন।”
উল্লেখ্য, ড্যাব নির্বাচনে মোট ৩,১৩৯ জন ভোটার আগামী ৯ আগস্ট দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট প্রদান করবেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।