ঢাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচি ও গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. জমশেদ আলী নামে এক গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতজমশেদ আলী (৫০) রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দেশব্যাপী গ্রাম পুলিশের মহাসমাবেশ ও প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে গত শুক্রবার রাতে অন্য সহকর্মীদের সাথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন জমশেদ আলী। আজ সকালে সমাবেশ চলাকালে হঠাৎ করে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
তার এই আকস্মিক মৃত্যুতে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদসহ পুরো বদরগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ ও স্থানীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।