জাতীয়

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৪১:৪৭ প্রিন্ট সংস্করণ

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। এর আগে গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন তিনি।

বুধবার ঢাকা ছাড়ার সময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

সফরকালে আন্দা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আইপিইউ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্ক বিস্তারে গুরুত্বারোপ করেন।

সফরে আন্দা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।

আরও খবর

Sponsered content