আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ঢাকা-১৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর) উত্তরা আজমপুর কাঁচাবাজারস্থ আঞ্চলিক নির্বাচন কমিশনার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
এ সময় এনসিপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্যসচিব মো. মান্নান তালুকদার (মাহিন), সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রিন্সসহ জাতীয় যুবশক্তি এবং ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।