সারাদেশ

ঢাকা–১৮ আসনে খেলাফত মজলিসের মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ৭:১৪:০০ প্রিন্ট সংস্করণ

 

ঢাকা–১৮ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের পক্ষে “দেয়াল ঘড়ি” মার্কায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে  শুক্রবার   দুপুর ২টায় উত্তরা আজমপুর থেকে এক মোটরবাইক শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি আজমপুর থেকে শুরু হয়ে রাজলক্ষ্মী, জসীমউদ্দীন, উত্তরা ৩, ৫, ১৩ ও ১৪ নম্বর সেক্টর অতিক্রম করে হাউজ বিল্ডিং ও আব্দুল্লাহপুর হয়ে উত্তরা ৬ নম্বর সেক্টর ঘুরে দক্ষিণ খান মাজার চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় আজমপুরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শোভাযাত্রার প্রধান অতিথি ছিলেন প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার। সভাপতিত্ব করেন খেলাফত মজলিস উত্তরা জোনের পরিচালক এনামুল হক হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমদাদুল হক, আবুল হোসেন, মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া, হাজী নূর হোসাইন, আমির আলী হাওলাদার, ছাত্রনেতা ইসমাইল খন্দকার, যুবনেতা হুজাইফা আল হেজাজি, শ্রমিক নেতা সাবের উদ্দিন, ইঞ্জিনিয়ার হাসিব, একে আজাদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন পুরো কার্যক্রমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে খেলাফত মজলিস আয়োজিত মোটরবাইক শোভাযাত্রাটি ছিল প্রাণবন্ত ও উদ্দীপনাময়।

আরও খবর

Sponsered content