সরকারি তিতুমীর কলেজের এইচএসসি ব্যাচ ১৯৮৭-এর প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৪০ বছরের অটুট বন্ধুত্বের সাক্ষী হয়ে গতকাল শুক্রবার রাজধানীর গুলশান-২-এর পিংকসিটি এলাকার ‘বিয়ন্ড বুফে’ রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশ-বিদেশে অবস্থানরত ব্যাচের অর্ধশতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। শিক্ষা, গবেষণা, প্রশাসন, চিকিৎসা, প্রকৌশল, প্রতিরক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুনর্মিলনীটি স্মৃতিচারণা ও পারস্পরিক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. হাকিম আরিফ, বুয়েটের অধ্যাপক ড. আফিয়া বেগম এপিলি ও অধ্যাপক ড. এম. এ. ছালাম আকন্দ; চিকিৎসক ড. দেওয়ান আযাদ রহমান, ডা. নূরুল হাসান টোটন ও ডা. বোরহান উদ্দিন; প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, নৌবাহিনীর ক্যাপ্টেন (অব.) এম. সালাহউদ্দিন, সরকারি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক আনিসুর রহমান, ইভেন্ট অর্গানাইজার ও সেলিব্রিটি ডিজাইনার মমম আ জাকারিয়া।
এ ছাড়াও ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা সৈয়দা শাহীন আকতার, শিক্ষাবিদ সানিয়া মুন ও আমেনা খাতুন, ব্যাংকার হারুন অর রশীদ ও আহমেদ আখতার জামিল, পাবলিক সার্ভিস কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, গ্রিসে বাংলাদেশি কমিউনিটির নেতা ও ব্যবসায়ী আবু সাঈদ পিন্টু কবিরাজ, আইনবিদ মোহাম্মদ মুজিবর রহমান, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কমিউনিটি লিডার শিমকিয়া পারভিন, পুষ্পধারা প্রপার্টি লিমিটেডের উদ্যোক্তা আলী রেজা, পুলিশের ডিআইজি হাবিবুর রহমান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ইউনিয়নের নেত্রী নাজমুল নাহার নয়ন ও বীমা শিল্পের সিনিয়র আইটি বিশেষজ্ঞ শরীফ হাসনাত। অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ, সৌহার্দ্যপূর্ণ আড্ডা। দোয়া ও নৈশভোজের মাধ্যমে এর সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।