
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী ও পথচারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার মুশা বটতলা এতিমখানা ও মাদ্রাসার ১০০ জন এতিম শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফেরদৌস আলম ও সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ প্রমুখ।
এর আগে নিতাই ইউনিয়নের বাইতুস সালাম হাফিজিয়া এতিমখানা ও পাগলার বাজার নুরানি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০১ জন এবং একই ইউনিয়নের মৌলভীরহাট আকবারিয়া জান্নাতবাগ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থীর হাতে কম্বল দেওয়া হয়। এ ছাড়া পাঁচজন পথচারীকে কম্বল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “শীতার্ত মানুষের শীত নিবারণে সরকারিভাবে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।