
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা ও সদর ইউনিয়ন মৎস্যজীবীদলের আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। তিনি বলেন, ১৭ বছর ধরে মানুষ দুর্নীতির, ভোট ডাকাতি, জোর-জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে ভোটে নির্বাচিত বিএনপি নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসমুক্ত হবে এবং জনগণের কল্যাণ নিশ্চিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি আশিক ইকবাল, পঞ্চগড় জেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, তেঁতুলিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার , তেঁতুলিয়া সদর মৎস্যজীবীদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ মানিক হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল করিম এবং মৎস্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।