পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল করিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেবনগর ইউনিয়নের একটি মাদরাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদুজ্জামান, সংগীয় ফোর্সসহ। এ সময় করিমের কাছ থেকে ৫০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আব্দুল করিম দেবনগর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।