নারায়ণগঞ্জের বন্দরে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার প্রয়াত রমজান আলীর ছেলে।
রনি জানান, সকালে বাসা থেকে অফিসে যাবার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসা মাত্র দুইজন দুর্বৃত্ত পথরোধ করে। একজন তার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এসময় তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়।পরে তারা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। যাবার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।