দিনাজপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মাদকবিরোধী অভিযানে ৭৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-১, দিনাজপুর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন ০২ নম্বর উপশহরের ডায়াবেটিক হাসপাতাল (কালো-গোলাপ মোড়) সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সফুরা খাতুন (৬০), স্বামী আফতার আলীর চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে ওই মাদক উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মোঃ শাহিনুর আলম (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মোহাম্মদ আলীর ছেলে এবং দিনাজপুর কোতোয়ালী থানার খানপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব কর্তৃপক্ষ আরও জানায়, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র্যাব দেশব্যাপী মাদকের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।