দীর্ঘদিন ধরেই প্রতিদিন ১০ হাজার পা হাঁটা স্বাস্থ্যকর অভ্যাস হিসেবে প্রচলিত। তবে সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে—এর অনেক কম, মাত্র ৪ হাজার পা (গড়ে ৩০–৪০ মিনিট) হাঁটলেই মিলতে পারে উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকার।
British Journal of Sports Medicine-এ প্রকাশিত এক গবেষণার উদ্ধৃতি দিয়ে ডা. আফসানা হক নয়ন জানান, দিনে ৪ হাজার পা হাঁটলে প্রাপ্তবয়স্কদের অকাল মৃত্যু ঝুঁকি প্রায় ৪০% পর্যন্ত কমতে পারে।
এই পর্যবেক্ষণমূলক গবেষণাটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের Brigham and Women’s Hospital। এতে ৬২ বছর বা তার বেশি বয়সী ১৩ হাজার নারীর তথ্য বিশ্লেষণ করা হয়।
গবেষণার গুরুত্বপূর্ণ ফলাফল
-
সপ্তাহে ১–২ দিন অন্তত ৪ হাজার পা হাঁটলে অকাল মৃত্যু ঝুঁকি কমে ২৬%
-
সপ্তাহে ৩ দিন বা তার বেশি ৪ হাজার পা হাঁটলে ঝুঁকি কমে প্রায় ৪০%
-
একই সঙ্গে হৃদরোগের ঝুঁকি কমে ২৭%
-
যারা দিনে ৭ হাজারের বেশি পা হাঁটেন, তাদের অকাল মৃত্যু ঝুঁকি কমে ৩২%, হৃদরোগের ঝুঁকি ১৬%
বিশেষজ্ঞদের মতে, এই ফলাফল প্রমাণ করে—অল্প হাঁটাও অত্যন্ত উপকারী। এটি রক্তসঞ্চালন ঠিক রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করে।
ডা. নয়নের ভাষায়, “একদম নড়াচড়া না করার চেয়ে অল্প হলেও হাঁটা অনেক ভালো। যে কোনো দিন থেকে শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
কীভাবে অভ্যাসে আনবেন?
-
অফিসে কাজের বিরতিতে ছোট হাঁটা
-
লিফটের বদলে সিঁড়ি ব্যবহার
-
বন্ধুদের সঙ্গে হাঁটা, গান শুনে হাঁটা
-
পোষা কুকুর নিয়ে বেরোনো
গবেষকরা বলছেন, একটানা বা দিনভর ভাগ করে—যেভাবেই হোক ৪ হাজার পা হাঁটা শরীর ও মনের জন্য উপকারী। এই সহজ অভ্যাসই দীর্ঘমেয়াদে সুস্থ ও সক্রিয় জীবনযাপনের পথ খুলে দেয়।
