নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত ও আহতদের সর্বশেষ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, দুর্ঘটনায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে। আহত ১৭১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইএসপিআর সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু ঘটে।
নিহতদের মধ্যে হাসপাতালভিত্তিক সংখ্যা হলো:
-
জাতীয় বার্ন ইনস্টিটিউটে: ২ জন
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে: ১ জন
-
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা: ১২ জন
-
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে: ২ জন
-
উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে: ২ জন
-
উত্তরা আধুনিক হাসপাতালে: ১ জন
এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আহতদের অবস্থান নিম্নরূপ—
-
কুয়েত মৈত্রী হাসপাতাল: ৮ জন
-
জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৭০ জন
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ৩ জন
-
ঢাকা সিএমএইচ: ১৭ জন
-
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ১ জন
-
উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল: ১১ জন
-
উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন
-
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন
আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
ঘটনার ভয়াবহতায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।