যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ৬৭ বছরের ইউসুফ আলী এখন ক্র্যাচে ভর করে চলাফেরা করেন। মাত্র চার মাস আগে ঘটে যাওয়া এক দুর্ঘটনাই তার স্বাভাবিক জীবনকে থামিয়ে দিয়েছে। দীর্ঘ ৫০ বছর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করা এই মানুষটি নিজের ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন।
পরে যশোর পঙ্গু হাসপাতালে প্রফেসর ডা. এ এইচ এম আব্দুর রউফের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। চিকিৎসকের পরামর্শে তার বাম পা কেটে ফেলতে হয়। এরপর থেকে তিনি সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়েন।
হতদরিদ্র ইউসুফ আলী বসবাস করেন পরের জমিতে। চিকিৎসার ব্যয় মেটাতে নিজের সামান্য সঞ্চয় খরচ করার পাশাপাশি স্থানীয় বিত্তবানদের সহায়তার ওপর নির্ভর করতে হয়েছে তাকে। ভ্যান চালাতে না পারায় এখন পরিবারের চার সদস্যের ভরণপোষণ করতে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির পথে নামতে হয়েছে তাকে।
চলাচলের জন্য একটি হুইলচেয়ার পেলে আবারও কাজের চেষ্টা করবেন বলে জানান ইউসুফ আলী। সমাজের বিত্তবানসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সহযোগিতার জন্য যোগাযোগ: ০১৩০৪২১০৬৪
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।