প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
দেশে চলমান ভাঙচুরের জন্য ভারতও দায়ী: উপপ্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২-সহ দেশে সাম্প্রতিক যেসব ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার জন্য ভারতও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।
৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আজাদ মজুমদার বলেন, বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে বসে উসকানি ছড়াচ্ছেন।
তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানার পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অব ভারভারাল পাঠানো হয়েছে। কিন্তু এর কোনো প্রতি উত্তর ভারত এখনও জানায়নি। ফলে সেখানে থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com