নওগাঁর মান্দায় ৩৮ নম্বর পিড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন মৈনম ইউনিয়ন পরিষদের ইউডিসি মিলন কুমার মন্ডল।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পিড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর মিলন কুমার মন্ডল বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সব সদস্য, শিক্ষক এবং এলাকার অভিভাবকদের সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান তিনি।
এদিন ৬ নম্বর মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান ইউনিয়নের এডিবির বরাদ্দ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করেন।
এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাদ্দাম হোসেন, জুয়েল হোসেন, বিউটি খাতুন, নাজমা বেগম, টকি রানী, নিখিল চন্দ্র মন্ডল, হবিবর রহমান, মায়া রানী সাহা, নাজমুল হোসেন, এসএম বোরহান উদ্দীন, ইয়ারুন নেছাসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।