নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ আল আমিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. সোহেল রানার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় প্রসাদপুর থেকে চকগোপালগামী পাকা সড়কে মো. মামুনের মুদি দোকানের সামনে থেকে আল আমিনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।