ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষ) প্রতীকে শেখ রেজাউল ইসলাম রেজু ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬। সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অবাধ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই আসনে ১১৫ ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪১ হাজার ৪৫৬।
এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।