প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
নবীনগরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে (৪২) গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
শনিবার(৮ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম রিপন নবীনগর উপজেলা ছাত্রীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যুবলীগ নেতা রিপনকে বিস্ফোরক মামলাসহ দুটি মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com