ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শনিবার(১৫ ফেব্রুয়ারী) সকাল ৯টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ‘জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক রাজনীতিতে জড়িত ছিলো না, এখনো নেই। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জামায়াতের শীর্ষ নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি যেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকারী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তার বিচার নিশ্চিত করা হয়। এতদিন শয়তানের খপ্পরে পড়ে ছিল বাংলাদেশ। এরা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। ছাত্র-জনতা রক্ত দিয়ে এ দেশকে নতুন করে স্বাধীন করেছে। তাই, আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা। আর সেজন্যই স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ভারতে থেকে এখনও বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য বিভিন্ন পাঁয়তারা করছে ফ্যাসিস্ট হাসিনা। আমাদের সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা চাই আল্লাহর পথে, শান্তির পথে, মানুষের কল্যাণে এই দলটি সামনের দিকে এগিয়ে যাবে, জনগণকে সাথে নিয়ে, ইনশাল্লাহ।’
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা জামায়াতে ইসলামির আমির মো. গোলাম ফারুক, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুল বাতেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মেজবাহ উদ্দিন নাঈম, অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম বাশার, আমির হোসাইন, অ্যাড. মকবুল হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম কিবরিয়া মোল্লাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
শুভ চক্রবর্ত্তী /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।