ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে ভাষার মাস ফেব্রুয়ারীকে উপলক্ষ্য করে ‘কিংবদন্তির কথা বলছি’ শিরোনামে মনোজ্ঞ আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর সরকারি কলেজ মিলনায়তনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শুভেন্দু চক্রবর্তী শুভ ও সহকারী পরিচালক ইভা আহমেদের উপস্থাপনায় বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশন করে তিতাস আবৃত্তি সংগঠনের মোস্তফা জাফরি হামিম, নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের মুহাম্মদ শাহাব উদ্দিন, ইভা আহমেদ, আজমাইল আদিল, নওশিন আনজুম রামিসা, তাসফিয়া মিম, শ্রুতি চক্রবর্তী, মোহনা চৌধুরী, শাহরিয়ার নাফিস, দেবলীনা সাহা, নওসিন হাবিবা, মোহাম্মদ বাইজিদ, সূর্য দেবনাথ, হেমবর্ণা দেবনাথ, অর্ক দেবনাথ, আশিকুর রহমান। সঙ্গীত পরিবেশন করে নিহারিকা দাস, তাহনিয়াত তাছমী, সূর্য দেবনাথ এবং তবলায় প্রিয় দেবনাথ।
আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অব:) একেএম ফজলুল হক, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সিনিয়র শিক্ষক আবু নাসের, আবৃত্তিশিল্পী ও শিক্ষক জালাল উদ্দিন ভূঁইয়া, আবৃত্তিশিল্পী ও শিক্ষক মিনাক্ষী গুহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্বাস উদ্দিন হেলাল, শিক্ষক হাবিবুর রহমান, মাহমুদা জাহান, একেএম সফর আলী, নাসিমা আক্তর, আবুল বাশার প্রমুখ।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ প্রতিষ্ঠার পর সকল আন্দোলন সংগ্রামে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পীরা। আলোচনায় বক্তারা সুস্থ সংস্কৃতির বিকাশ ও ইতিবাচক সমাজ গঠনে আবৃত্তি অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন।
শুভ চক্রবর্ত্তী/এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।