কুড়িগ্রামের নাগেশ্বরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক প্রভাষক গোলাম রসুল রাজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন শহিদ, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আশরাফুল আলম ফুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী প্রমুখ।
এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগেশ্বরী উপজেলার ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।