
বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেশন ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকো জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে বিক্রয় ও বিতরণ বিভাগ, নাটোর দপ্তরের আওতাধীন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।