
অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার আসামির নাম মো. আসাদুল ইসলাম (২১)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার লায়ন সিনেমা হল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ (সদর কোম্পানি, নারায়ণগঞ্জ) এবং এসআরবি-১০ (সদর কোম্পানি, কেরানীগঞ্জ)-এর একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মো. আসাদুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ভায়লা এলাকার আশরাফ হাওলাদার ও তানিয়া বেগমের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলার (মামলা নম্বর ১১(০৯)২৪, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৯(১) ধারা) সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রায় ঘোষণার পর থেকে আসাদুল ইসলাম আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে নারায়ণগঞ্জ আদালতে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।