সারাদেশ

নির্বাচন পরিচালনায় সরকার শতভাগ নিরপেক্ষ থাকবে: খুলনার রিয়ার এডমিরাল

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৯:০২:৫৭ প্রিন্ট সংস্করণ

নির্বাচন পরিচালনায় সরকার শতভাগ নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার খুলনা নৌ-অঞ্চলের রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় বরগুনা-১ (আমতলী, তালতলী ও সদর) আসনে পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমন ও অপারেশনাল কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার খুলনা নৌ অঞ্চলের রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে পরিদর্শন করেন।

একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে। কিন্তু সেই মতামতের ভিত্তিতে কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না।’ নির্বাচন পরিচালনায় সরকার শতভাগ নিরপেক্ষ থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার ও পুলিশ সুপার কুদরতই খুদা অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। তখন তিনি প্রশাসনের সার্বিক খোঁজ খবর নেন এবং কন্টিনজেন্ট এ নিয়োজিত নৌসদস্যদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। ‍

আরও খবর

Sponsered content