নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ভোটকেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সিসি ক্যামেরাটি চুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়েকদিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সোমবার বিদ্যালয়ের ছুটি শেষে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরদিন সকালে এসে তারা দেখতে পান, বিদ্যালয়ের সামনের অংশে স্থাপিত একটি সিসি ক্যামেরা নেই।
নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন,“গতকাল বিদ্যালয় ছুটি হলে প্রতিষ্ঠান বন্ধ করে সবাই চলে যাই। আজ সকালে এসে দেখি বিদ্যালয়ের সামনে স্থাপিত একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
সিসি ক্যামেরা চুরির ঘটনায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।