
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আতিকুজ্জামান আতিক।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জলঢাকা আইডিয়াল কলেজ-এর মিলনায়তনে আয়োজিত সাথী সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন মিলন। জেলা সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সেক্রেটারি মনোনীত করা হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী–৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি আনিছুর রহমান, জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামী-এর আমীর মোখলেছুর রহমান, নায়েবে আমীর মো. কামারুজ্জামান, ডিমলা উপজেলা জামায়াতের বায়তুলমাল বিষয়ক সম্পাদক ওয়াহেদুজ্জামান বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জাকির হোসেন রঞ্জু, সাব্বির আহমেদ এবং সদ্য বিদায়ী জেলা সভাপতি তাজমুল হাসান সাগরসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।