
নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশীদ মামুন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের বিএনপি প্রার্থী আব্দুর গফুর সরকার বলেন, স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশীদ মামুন বিএনপিকে ভালোবাসেন। ভুল সিদ্ধান্তের কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন, যার প্রতীক ছিল মোটরসাইকেল। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, এখন থেকে এস এম মামুনুর রশীদ মামুন ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।