
সারাদেশের মতো নেত্রকোণা জেলাতেও বর্ণাঢ্য আয়োজনে চলছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। এরই ধারাবাহিকতায় শনিবার (৯ মে) দুপুরে মোক্তার পাড়া মাঠ-এ জেলা পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত খেলোয়াড়রা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম সরদার এবং সজল কুমার সরকার।
অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ১০০ ও ২০০ মিটার দৌড়, সাঁতার এবং দীর্ঘলাফে বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুচিন্তিত, প্রত্যয়শীল ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা বিশ্বাস করি, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর মাধ্যমে গড়ে ওঠা নতুন প্রজন্ম একদিন বাংলাদেশের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সেতু আক্তার, হেদায়েত উল্লাহ রুমিন, আবুল কাশেমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
গত ২ মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ নেত্রকোণা জেলার ১০টি উপজেলা ও ৫টি পৌরসভা থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।